Wednesday, June 4, 2008

তৃতীয় পক্ষের কোড ব্যবহারে সতর্ক থাকুন

গতানুগতিক ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সঙ্গে তুলনা করলে ওয়েব ডেভেলপমেন্ট কে খানিকটা দ্রুতই বলা চলে। স্বাভাবিক ভাবেই ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর নির্মাণ সময় ডেস্কটপ অ্যাপ্লিকেশনের তুলনায় কম। হয়তো এর অন্যতম প্রধান কারণ সহজ প্রোগ্রামিং এবং পুনরায় ব্যবহার উপযোগী অসংখ্য কোড লাইব্রেরী।

একথা সত্য যে, পুনরায় চাকা আবিষ্কারের কোন মানে হয় না। তাই প্রোগ্রামাররা অন্যের লিখিত উম্মুক্ত সোর্স কোড ব্যবহার করে তার সুফলটা নিয়ে থাকেন। আপনি হয়তো এসব থার্ড পার্টি কোড লাইব্রেরীগুলোকে বিশ্বাস করে ব্যবহার করছেন। কিন্তু ওগুলোর কতখানি নির্ভরযোগ্যতা রয়েছে? আপনার ওয়েবসাইটটির ডেভেলপমেন্ট শেষ হবার পর সাইটটি লাইভে যাবার আগে ওয়েবসাইটটিতে ব্যবহৃত থার্ড পার্টি কোডগুলোর নিরাপত্তা আরেকবার নিশ্চিত করুন।

সাধারণত হ্যাকাররা এসব থার্ড পার্টি কোডগুলোর উপর সর্বদা নজর রাখেন। তারা এইসব সাধারণ কোডগুলোর ত্রুটি সম্পর্কে জানার জন্য বিভিন্ন ব্লগ, ফোরাম, গ্রুপগুলোতে অংশগ্রহণ করে থাকেন।

1 comment:

Unknown said...

It is also a nice posting. Many of us only care about functionality to give but often don't care how the code is actually working behind. We should very carefully use other's code, components.